সংগৃহিত
শিক্ষা

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নুসরাত জাহান ঐশী: আজ তৃতীয় দিনের মতো সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হন।

মিছিলে তারা ‘কোটা পুনর্বহাল মানি না, মানবো না’, ‘মেধা না কোটা? মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাত বলেন, যদি মেধাভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে অবশ্যই বৈষম্য বাদ দিয়ে মেধাবীদের সুযোগ দিতে হবে। রাষ্ট্রের সকলের প্রতি আহ্বান, মেধাবীদের হাতে দেশের দায়িত্ব তুলে দিন। আমাদের দাবি একটাই, এ বৈষম্যের কোটা পদ্ধতির নিপাত চাই। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।

১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী মোয়াজ্জেম বলেন, আমার হাইকোর্টের রায়কে সম্মান করি। কিন্তু যে রায় ছাত্র সমাজের বিরুদ্ধে যায়, সে রায় আমরা গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সমতা। কোটা প্রথার মাধ্যমে সে আদর্শের বরখেলাপ হচ্ছে। মুক্তিযোদ্ধারা তাদের রক্ত, শ্রম ও জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদের শ্রদ্ধা করি। তাদের প্রয়োজনে সরকার পদক্ষেপ নিতে পারে। কিন্তু তাদের ‍দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের জন্য যে কোটা পদ্ধতি চালু হচ্ছে, সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অশনি সংকেত। সেই সঙ্গে মেধাভিত্তিক দেশ গড়ার পথে আমরা পিছিয়ে যাবো। দরকার হলে আবারও আঠারো নামবে। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আকতার বলেন, বাংলাদেশে কোনো কোটা থাকা উচিত নয়। আমি নারী হয়ে বলছি, আমি কোনো নারী কোটা চাই না। আমরা মেধার মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করতে চাই। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই, মেধাবীদের হাতে দেশটাকে ছেড়ে দিন। মেধার মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই। সেই সুযোগ দিন।

সমাবেশে ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশকে আগামী ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, ২০১৮ সালের কোটা সংক্রান্ত পরিপত্র বহাল রাখতে হবে। তা না হলে আমরা সর্বাত্মক আন্দোলন করে স্কুল-কলেজ পৌঁছে যাবো এবং দেশের রাস্তা-ঘাট বন্ধ করে লাগাতার আন্দোলন গড়ে তুলবো।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা