বিনোদন

কৃষি কাজ করতে চান বুবলী

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার চমকপ্রদ তথ্য জানালেন এই চিত্রতারকা। বললেন, ভবিষ্যতে কৃষি কাজ করবো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন বুবলী। এর ক্যাপশনে তিনি লেখেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো। ফুল, ফলমূল, শাক সবজি চাষ করবো। হাঁস মুরগি, গরু ছাগল পালবো।

এই পোস্টে কৃষি কাজের প্রতি আগ্রহের কারণও এক লাইনে বলেছেন বুবলী। তার কথায়, প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।

বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শতশত ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লেখেন, খুব ভালো উদ্যোগ।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’ । এছাড়া বর্তমানে এই নায়িকা শুটিং করছেন ‘শাপলা শালুক’ সিনেমার। এতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল। সম্প্রতি ভারতীয় সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা