নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২ কোটি ৮০ লাখ টাকা সহায়তা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন আহত ও ৪৯ জন নিহতের পরিবারকে মোট ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা পেয়ে নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় তার ছেলে নিহত হয়। পরে তিনি বিআরটিএর অনলাইন মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ তাকে ৫ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে পাশে রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবারকে অনলাইনে আবেদন করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক সুরক্ষা পাবে। এ সময় তিনি গাড়িচালকদের উদ্দেশ্যে অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে সবাইকে সচেতন হওয়ার কথা বলেন।

অনুষ্ঠান শেষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা