ছবি: সংগৃহীত
সারাদেশ

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

আবিদ হাসান সাইমুম,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:


দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ নারী-পুরুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। এ লক্ষ্যে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছ চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংস্থাটির উদ্যোগে বাস্তবায়িত ৬৪টি প্রদর্শনী প্রকল্পের মাধ্যমে অনেক নারী ও পুরুষ মাছ চাষ করে নিজেদের জীবনমান উন্নয়ন করছেন।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য খাতে হীড বাংলাদেশের এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট মোট ৭৪টি কার্যক্রম গ্রহণ করে। এর মধ্যে ৬৪টি প্রদর্শনী মৎস্য চাষিদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমের আওতায় মলা, পুটি, ভেটকি, রুইসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষে চাষিদের সহযোগিতা করা হয়।

মাছ চাষের জন্য চুন, মাছের রেনু, ঝাঁকি জাল, ব্লু নেট, রাসায়নিক সার, মাছের খাবার, অক্সিজেন মেশিন, ড্রাম, বাকেট নেট, রেকর্ড বুকসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া মাছের পোনা পরিবহনের জন্য একটি অক্সিজেনেটেড ভ্যান এবং দ্রুত বর্ধনশীল জি-৩ রুই মাছের পাঁচটি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।

দেশীয় প্রজাতির পুষ্টিসমৃদ্ধ মাছ চাষে পাঁচটি, বড় মাছ উৎপাদনে ১২টি, ভাসমান খাঁচায় মাছ চাষে পাঁচটি, মলা মাছের ব্লুড ব্যাংক স্থাপনে পাঁচটি এবং দেশীয় মাছ চাষে ১০টি প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি মৎস্য খামার যান্ত্রিকীকরণ, ফিস ফিড উৎপাদন এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের মাধ্যমে মাছের খাবার তৈরির বিষয়েও প্রদর্শনী করা হয়েছে।

মাছের আইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য তিনজন উদ্যোক্তা তৈরি করা হয়েছে। তাদের আইশ সংগ্রহের কাজে প্রয়োজনীয় উপকরণ ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। এসব কার্যক্রমের আওতায় তিনটি ব্যাচে মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়।

সুফলভোগী কচিরা রানী, শিল্পী রানী ও রমিন সরকার জানান, হীড বাংলাদেশ তাদের দেশীয় মাছ চাষের ওপর প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ দিয়েছে। বর্তমানে তারা নিজেদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে মাছ বিক্রি করে আয় করছেন।

হীড বাংলাদেশ পাখিমারা শাখার মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে কলাপাড়া উপজেলায় এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট গ্রামীণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। মৎস্য খাতের ৭৪টি কার্যক্রমের মধ্যে ৬৪টি প্রদর্শনী ইতোমধ্যে চাষিদের জীবিকার মাধ্যম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও বাজেট অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদক...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা