ছবি: সংগৃহীত
সারাদেশ
বদলি আদেশ স্থগিত হওয়ায় পর্যটকদের মধ্যে স্বস্তি

কক্সবাজারে নিরাপত্তার ভরসা আপেল মাহমুদ, তাই আপাতত বদলি নয়

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হতেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সৈকতজুড়ে এখন মানুষের পদচারণা, হোটেল-মোটেল প্রায় পরিপূর্ণ, ব্যস্ত সময় পার করছে পর্যটনসংশ্লিষ্ট সব খাত। লোকের মুখে মুখে কক্সবাজার এখন ‘পর্যটন রাজধানী’।

সংশ্লিষ্টদের ধারণা, আগামী সপ্তাহে পর্যটকের সংখ্যা আরও কয়েক লাখ বাড়তে পারে। এই বাড়তি ভিড়ের সঙ্গে সঙ্গে সামনে এসেছে পর্যটকদের নিরাপত্তা প্রশ্নও।এমন প্রেক্ষাপটে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কক্সবাজারেই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কক্সবাজার রিজিয়নে তাঁর বদলির কার্যকারিতা স্থগিত রাখা হলো।

বদলির আদেশ, তারপরও দায়িত্বে

জানা গেছে, চলতি বছরের ১৭ অক্টোবর আপেল মাহমুদ নিজেই পুলিশ সদর দপ্তরে বদলির জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর তাঁকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।

জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনেও বিষয়টি উল্লেখ ছিল।
তবে হঠাৎ করে পর্যটকের চাপ বেড়ে যাওয়া, আসন্ন পর্যটন মৌসুম এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই বদলির আদেশ কার্যকর করা হয়নি। ফলে প্রশাসনিকভাবে বদলির আদেশ থাকলেও বাস্তবে তিনি কক্সবাজারেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মাঠে সক্রিয় ট্যুরিস্ট পুলিশ

পর্যটন ব্যবসায়ীরা জানান, বদলির আদেশ জারি হলেও মাঠপর্যায়ের কার্যক্রম থেমে নেই। কক্সবাজারের প্রতিটি জোন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে একাধিক শিফটে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। সৈকত, হোটেল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

একাধিক পর্যটন ব্যবসায়ী বলেন, “যেকোনো সময় আপেল মাহমুদকে পাওয়া যায়। ফোন দিলেই সাড়া দেন। কক্সবাজারের মতো পর্যটন নগরীতে এমন নেতৃত্ব খুব প্রয়োজন।”

নিরাপত্তা জোরদারে বিশেষ ভূমিকা

খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ২০২৫ সালের জানুয়ারিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, সৈকতের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় রাতেও ট্যুরিস্ট পুলিশের অভিযান চালু হয় তাঁর সময়েই। এতে পর্যটকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বেড়েছে বলে মনে করেন অনেকেই।

হতাশা ও প্রত্যাশা

আপেল মাহমুদের হঠাৎ বদলির খবরে পর্যটন ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তাঁদের মতে, পর্যটনের মৌসুমে অভিজ্ঞ ও মাঠঘনিষ্ঠ কর্মকর্তার বদলি কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এক হোটেল মালিক বলেন, “আপেল মাহমুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্যুরিস্ট পুলিশকে সব সময় পাশে পেয়েছি। তাঁর নেতৃত্বে আমরা অনেক বেশি নিরাপদ বোধ করি।”

প্রশাসনিক সূত্র জানায়, শিগগিরই কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে নতুন কর্মকর্তা নিয়োগের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে আপেল মাহমুদের অভিজ্ঞতা ও উপস্থিতি জরুরি হয়ে পড়েছে।
পর্যটনের শহর কক্সবাজারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা নিশ্চিত করা। পর্যটকের ঢল সামলাতে সেই দায়িত্বেই আপাতত কক্সবাজারেই থাকছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জনের অধিক যাত্রীসহ একটি...

হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যুফাঁদ পেতেছে ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থ...

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট উন্মোচিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধ...

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বা...

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহী...

লে. জে. (অব.) মাসুদ আবার আলোচনায়

প্রায় দুই দশক আগে এক-এগারোর সময় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে...

কলাপাড়ায় ধর্মীয় মর্যাদায় রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে রাখাই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা