সংগৃহিত
বাণিজ্য

এক্সিলেন্ট টাইলসের কারখানা নির্মাণ করবে এনার্জিপ্যাক

বাণিজ্য ডেস্ক: এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা সম্প্রসারণে করার লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

এ চুক্তির মাধ্যমে শিল্পখাতে নতুন দিগন্তের সূচনা হলো। এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ দিবে এনার্জিপ্যাকের স্টিলপ্যাক।

এ উপলক্ষে এনার্জি সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনার্জিপ্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, চিফ বিজনেস অফিসার আলোময় বিশ্বাস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আমিনুর রহমান খান ও চিফ সাপ্লাই চেইন অফিসার শাহেদ লতিফ।

এছাড়া এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন, সিনিয়র ম্যানেজার (কমার্শিয়াল) জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্স) রাশেদ আল আমিন খালেদ।

এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি ১,৭৩,৫০০ বর্গফুট জায়গায় নিজেদের কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ চুক্তি অনুযায়ী, কারখানা সম্প্রসারণে কাজ করবে স্টিলপ্যাক। ইস্পাত কাঠামো নির্মাণে প্রয়োজনীয় সকল সমাধান প্রদান করবে এনার্জিপ্যাকের এ ব্র্যান্ডটি।

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ বলেন, এক্সিলেন্ট টাইলসের কারখানা সম্প্রসারণের জন্য আমাদেরকে বেঁছে নেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা উচ্ছ্বসিত বোধ করছি। প্রতিষ্ঠানটির কারখানা নির্মাণে এ খাতের সেরা সমাধান নিশ্চিত করবে স্টিলপ্যাক। এ নতুন কারখানা স্যানিটারিওয়্যার প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, স্টিলপ্যাক প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং (ইস্পাত কাঠামো) নির্মাণে প্রয়োজনীয় সকল সল্যুশনস (সমাধান) প্রদান করে থাকে। স্টিলপ্যাক ইস্পাত-কাঠামো নির্মাণকারী ও প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচারাল বিল্ডিংয়ের জন্য সমাধান (সল্যুশনস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা