সংগৃহীত
খেলা

একুশে পদক প্রাপ্তির উচ্ছ্বাস সাবিনাদের

ক্রীড়া প্রতিবেদক

নানা বিতর্কে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তার মাঝেই সুখবর এসেছে। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় এ বছর একুশে পদক পাচ্ছে দলটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় তালিকা প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

নারী ফুটবলে টালমাটাল অবস্থার মধ্যে এই অর্জনের খবরে উচ্ছ্বাস সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।

প্রতিক্রিয়ায় সাবিনা বলেছেন, ‘ভালো লাগছে শুনে আমরা একুশে পদক পেয়েছি। এই পদক অনেক সম্মানের। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’

গত বছর টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় নারী ফুটবল দল। কাঠমাণ্ডুতে গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ড্র করলেও ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালে যায় বাংলাদেশ। সেমিতে ভুটানকে ৭-১ এবং ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা আনন্দে মাতেন ফুটবলাররা।

রাষ্ট্রীয় এই অর্জন ভবিষ্যতে আরো ভালো করার প্রেরণা দেবে, বলেছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, সাফজয়ী মেয়েরা একুশে পদক পাচ্ছে। এটি অবশ্যই আনন্দের ব্যাপার। মেয়েদের জন্য যেকোনো স্বীকৃতি আনন্দের। মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, যারা এই মেয়েদের স্বীকৃতি দেওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই স্বীকৃতি মেয়েদের ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা হবে বলে মনে করি।

রাষ্ট্রীয় সম্মাননার পদকপ্রাপ্তির খবর এলেও নারী ফুটবলে সংকট দূর হয়নি। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্তে এখনো অটল আছেন সাফজয়ী দলের ১৮ সদস্য।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা