ছবি: সংগৃহীত
খেলা

'হয় ওরা, নয় আমি থাকব'

ক্রীড়া ডেস্ক

নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার যে ঘোষণা করেছেন, এর বিপরীতে বাটলারও কঠোর অবস্থান নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি, আজ বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের কাছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাটলার।

গত রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে কোচ বলেন, 'কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।'

১৮ জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন। এর মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য। তাঁদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বাটলার বলেন, 'আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোন সুযোগ নেই।'

এরপর যোগ করেন, 'বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতি কার্ড খেলছে, যার কোনো ভিত্তি নেই।'

বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে বাটলার বাদ দিতে চান বলে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।'

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা