জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জাতীয়
জামায়াত আমির

একাত্তরে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইব

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাজ্য সফরে থাকা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব।’

বুধবার (২০ নভেম্বর) লন্ডনে পূর্ব লন্ডনের যুক্তরাজ্যে বাংলাভাষী সংবাদমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে।

একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষ নেয় জামায়াত। দলটির তৎকালীন নেতারা শান্তি কমিটিতে ছিলেন। জামায়াত নেতা-কর্মীরা ঘাতক রাজাকার, আল বদর, আল শামস বাহিনীতেও ছিলেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়েও তা বলা হয়েছে।

তবে জামায়াত বারবারই বলে আসছে, একাত্তরে দলটি অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকলেও নেতা-কর্মীদের কেউ বাঙালি নিধন এবং যুদ্ধাপরাধে জড়িত ছিল না। জামায়াতের ভূমিকা ছিল রাজনৈতিক। রাজনৈতিক ভূমিকার জন্য জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। শফিকুর রহমান লন্ডনে একই দাবি করেন।

শহরটিতে রয়েছেন একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া চৌধুরী মাইনুদ্দিন। শফিকুর রহমান এই রায়ের নজির দিয়ে বলেন, যে বিচার হয়েছে তার পর্যবেক্ষণে এখানকার (যুক্তরাজ্য) বিচারপতিরা সেই রায়কে ‘জেনোসাইড অব জাস্টিস’ বলেছেন।

শফিকুর রহমান বলেন, ‘১৫ বছর জামায়াতকে কার্যালয়ে খুলতে দেওয়া হয়নি। কথা বলতে দেওয়া হয়নি। সভা-সমাবেশ করতে দেয়নি। এমনকি শোভাযাত্রা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছেও যেতে পারিনি।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিতে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেছেন, অভ্যুত্থানে দেশের সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিলেন। প্রবাসীরা সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন।

জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতিকে দেশের জন্য জাতীয় লজ্জা বলে আখ্যা দেন শফিকুর রহমান। তিনি বলেন, যুক্তরাজ্য দুর্নীতি থেকে অনেকটা মুক্ত হওয়ায় মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা