সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামাস ও দখলদার ইসরায়েলের চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। যা কোনো ইরানি স্যাটেলাইটের সর্বোচ্চ স্থানে যাওয়ার নতুন রেকর্ড।

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি— ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আকাঙ্খা নিয়ে— ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চিন্তার উদ্রেগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইরান অনেক আগে থেকেই বলে আসছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ পোগ্রাম চালাচ্ছে না।

ফিলিস্তিনের গাজায় হামাসের বর্বরতা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চলছে। গতকাল শনিবারও ইরানের সশস্ত্র বিপ্লবী গার্ডের কমান্ডারদের লক্ষ্য করে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই হামলায় এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিপ্লবী গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছেন। ইরান হুমকি দিয়েছে তারা এই হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দেবে।

এর আগে গত সপ্তাহে হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে ইরানের উত্তেজনা দেখা দেয়। ইরান প্রথমে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর; এর জবাব দিতে ইরানের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তবে পরবর্তীতে দুই দেশ নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে উত্তেজনা নিরসন করে। সূত্র: আলজাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা