ফাইল ফটো
আন্তর্জাতিক

স্ত্রী অসুস্থ, পরীক্ষায় বসলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষা দিয়ে গিয়ে সম্প্রতি গ্রেফতার হয়েছেন এক প্রেমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কাণ্ড ঘটলো মালদহের চাঁচোল কলেজে। এবার ভুয়া প্রবেশপত্র নিয়ে স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন স্বামী।

জানা যায়, গত শুক্রবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল। এর একটি পরীক্ষাকেন্দ্র ছিল চাঁচোল কলেজে। সেখানেই ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন অভিযুক্ত যুবক সিদ্ধার্থ শংকর দাশ।

এক শিক্ষক জানান, পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হচ্ছিল। এ সময় ওই যুবকের প্রবেশপত্র দেখে সন্দেহ হয় পরীক্ষকের। কারণ, সেখানে নাম লেখা ছিল পুষ্পা চৌধুরী দাশ। অথচ ছবি পুরুষের।

প্রশ্ন করলে যুবক দাবি করেন, তিনিই আসল পরীক্ষার্থী। পরে তার প্রবেশপত্রের একটি অনুলিপি ই-মেইলে পাঠানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারা পরীক্ষা করে জানান, প্রবেশপত্রটি জাল। সেখানে পরীক্ষার্থীর ছবি বদল করা হয়েছে।

শেষপর্যন্ত জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করে নেন যুবক। প্রথমে অবশ্য তিনি পুষ্পাকে নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, পুষ্পা তার বোন নন, সম্পর্কে স্ত্রী হন।

মূলত, পুষ্পা নিজেই প্রথম দুটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তার জায়গায় পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন স্বামী সিদ্ধার্থ। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা