সংগৃহিত
আন্তর্জাতিক

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি’র বিবৃতি উল্লেখ করে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী আরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে।

এসব হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল।

আইআরজিসি বলেছে, জায়গাটি ‘এই অঞ্চলে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র’ হিসেবে ব্যবহার করছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ।

ইরান এবং ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলোর ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর ওপর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

একইদিন সিরিয়ায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তাদের সেপাহ নিউজ সার্ভিস বলেছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী গ্রুপ, বিশেষ করে আইএস কমান্ডারদের একত্রিত হওয়া এবং সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের সঙ্গে সম্পর্কিত একাধিক স্থান।

খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমান এবং রাস্কে হামলার প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর এই হামলা চালানো হয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা