বিনোদন

আসছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশীষ দেবরায়ের একাধিক নতুন গান

বিনোদন প্রতিবেদক: আট শতাধিক গানের গীতিকার বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশীষ দেবরায়। চায়ের দেশ শ্রীমঙ্গলের কৃতি সন্তান আশীষ দেবরায় একাধারে তিনি গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী। সঙ্গীত ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত অর্জন করেছেন। পাশাপাশি একজন মানবিক এবং শিক্ষানুরাগী হিসেবে যথেষ্ঠ খ্যাতি রয়েছে তার। ২০২৩ সালে আশীষ দেবরায় বেশ ব্যস্ততম সময় কাটিয়েছেন। এই গীতিকারের বেশ কিছু নতুন গান এ বছর রিলিজ হয়েছে। গানগুলো গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আসছে নতুন বছরেও আরও বেশ কিছু গান প্রকাশের পরিকল্পনা করছেন আশীষ দেব রায়।
এ প্রসঙ্গে আশীষ দেবরায় বলেন, ‘বিদায় লগ্নে ২০২৩। এ বছর উল্লেখযোগ্য সংখ্যক আমার লেখা ও সুর করা গান তৈরি করা হয়েছে। শিল্পী হিসেবে ছিলেন ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, শান শায়েক, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকের। জানুয়ারির প্রথম দিকে আরো অনেকগুলো গান তৈরীর কথা রয়েছে। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শান শায়েক ভাইসহ অন্যান্য সংগীত পরিচালক এবং শিল্পীদের, যাদের কাছে গানগুলোর জন্য আমি চির কৃতজ্ঞ । আগামী বছর আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে চেষ্টা করব। ব্যক্তিগতভাবে বছরটি ছিল ভালো-মন্দ মিশিয়ে। নতুন দুটি চাকরি পেয়েছি। পুরান চাকরিটা বাদ দিতে হয়েছে। বছরের প্রথম দিকে হার্টে অনেকগুলো রিং লাগানো ছিল উল্লেখযোগ্য ঘটনা। সব মিলিয়ে এখন মোটামুটি ভালো আছি। আমার প্রতিষ্ঠান পরিধি অনলাইন শপিং থেকে এবারও মানুষকে কিছু সংখ্যক বস্ত্র বিতরণসহ মেধাবী ছাত্র-ছাত্রীদের কে পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। শুভকামনা রইল সবার জন্য’।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা