রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
সাক্ষাতকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তার স্বার্থে

ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ না হয়, তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই সম্প্রতি ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

নভেম্বরে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে ‘ওরেশনিক’ নামের নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছিলেন, প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে এমন অন্যান্য ক্ষেপণাস্ত্র কাজে লাগাবেন তিনি।

লাভরভের সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়। সেখানে তিনি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বলেন, ‘কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ার যে কৌশলগত পরাজয়ের কথা বলছে, তা কোনোভাবেই আমরা সফল হতে দেব না।’

সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (পশ্চিমা) কোনো দেশ, অঞ্চল, মহাদেশনির্বিশেষে পুরো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই করে। আর আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তার স্বার্থে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে পশ্চিমারা রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন লাভরভ। সে সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ইউক্রেন পরিস্থিতির অবনতি হয়, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দিয়েছে রাশিয়া।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা