ছবি-সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

আফগানকে গুঁড়িয়ে টাইগারদের শুরু

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপ মিশনে যাওয়ার আগের দিন টাইগারদের দল ঘোষণা, মাস দুয়েক আগে অধিনায়কত্বে পরিবর্তন, ওপেনিং জুটিতে পরিবর্তন সবমিলিয়ে মানসিকভাবে পিছিয়ে ছিল লাল-সবুজের বাহিনী। তবে টাইগাররা এসব বিতর্ক পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিয়েছে।

সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৩ তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মিশনের শুরুটা রাঙিয়ে নিলো বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় টস হেরে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজদের স্পিন আর শরিফুল-তাসকিন-মোস্তাফিজদের গতির মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয়।

নির্ধারিত টার্গেট তাড়া করতে নেমে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০০ বলে মাত্র ১৫৭ রান। টাইগাররা সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপোনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের উইকেট হারায়।

মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত এরপর দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে তারা ১২৯ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটিতে তারা দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।

জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। খেলার এমন অবস্থায় উইকেট হারান মিরাজ।

ওয়ান ডাউনে খেলতে নেমে তিনবার লাইফ পেয়ে ৭৩ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন মিরাজ।

মিরাজ আউট হওয়ার পর ১৯ বলে ১৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।

প্রথমে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১২ রান। এমন ভালো পজিশনে থাকা দলটি বড় স্কোর গড়ার পথেই ছিল।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা। তাদের তোপের মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।

দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান। এরপর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ১৮ রান করার সুযোগ পান রহমত শাহ।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহিদ হাসান মিরাজ, পেসার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন।

ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রানে করেন গুরবাজ।

সাকিব আল হাসানের তৃতীয় শিকারে পরিনত হন নজিবুল্লাহ জাদরান। তিনি বোল্ড হয়ে ফেরেন। এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করে ফেরেন তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯.৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা