সারাদেশ

অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মহসিন মিয়া

শ্রীমঙ্গল প্রতিনিধি

রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে ব্যবসা করবেন, ডিলারশিপ নেবেন, অথচ স্থানীয় চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মহসিন মিয়া অভিযোগ করেন, ‘শ্রীমঙ্গলে ১০টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে বাইরে বিক্রি করছে।’

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলের জনগণকে প্রয়োজনীয় তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলে বাজারে কোনো সংকট থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।’

ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘যেকোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। এই সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার কার্যকর ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘আগে সবজিতে প্রায় ১০০% লাভ করা হতো, যা এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারছে না। আমরা কেনা দামে এবং কিছু পণ্য উৎপাদন মূল্যে বিক্রি করছি, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে।’

তিনি আরো বলেন, ‘রমজানে খেজুরসহ ইফতারি সামগ্রী পাইকারি দামে বিক্রি করা হবে। পাঁচশো টাকার চা পাতা তিনশো টাকায় দেওয়া হবে। রাজনীতি হলো মানুষের সেবা করা। তাই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।’

তিনি দাবি করেন, ‘বিনা লাভের বাজারের জন্য মাল কিনতে গেলে অনেক ডিলার সিন্ডিকেট করে পণ্য দিতে চায় না। এই সিন্ডিকেট ভাঙতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, হোফরান আহমেদ মিছলু, বিএনপি নেতা কাজী এমদাদুল হক মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, শ্রমিক দলের ময়না মিয়া, মিছির আলী, যুবদলের আমিনুর রশিদ শিপু, ছাত্রদলের আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা