সংগৃহীত
সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে শ্রীনগরের কামারখোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত। এ সময় একই লেনে পেছনে আসা একাধিক বাস পরপর পেছন থেকে একে একে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাসগুলো ও কাভার্ডভ্যান। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট পাঁচটি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছেন। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ঘনকুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা