সংগৃহীত
পরিবেশ

অভিনেতা ডিক্যাপ্রিওর নামে ব্যাঙের নতুন প্রজাতি!

আমার বাঙলা ডেস্ক

ব্যাঙের নতুন আবিষ্কৃত একটি প্রজাতির নামকরণ করা হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। সম্প্রতি গবেষকেরা ইকুয়েডরের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে একটি ছোট বাদামি উভচর ব্যাঙের সন্ধান পান। সেই ব্যাঙের নামকরণ করা হয়েছে ফিলোন্যাসটেস ডিক্যাপ্রিও। এই ব্যাঙ সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৩৩০ মিটার থেকে এক হাজার ৭০৫ মিটার উচ্চতায় বাস করে।

গবেষকদের তথ্যমতে, নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ শরীরের আকার ও স্বতন্ত্র আঙুলের কারণে অন্য সব ব্যাঙের চেয়ে আলাদা। নতুন ব্যাঙটি ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োডাইভারসিটি, ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটি ও সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অব কুইটোর গবেষকদের আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি। নতুন প্রজাতির ব্যাঙগুলো বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অনেক বছর ধরেই পরিবেশগত বিভিন্ন কাজে যুক্ত থাকায় তার নামে ব্যাঙের নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে।

৫০ বছর বয়সী ডিক্যাপ্রিও পরিবেশগত বিভিন্ন বিষয়ে বেশ সোচ্চার। ইকুয়েডরে বন সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত তিনি। ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কে তেল খনন কার্যক্রম বন্ধের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডিক্যাপ্রিও। শুধু তা–ই নয়, গোলাপি ইগুয়ানা, বিশালাকার কাছিম, মকিংবার্ড প্রজাতিসহ স্থানীয়ভাবে বিলুপ্ত প্রজাতি রক্ষায় ‘রে: ওয়াইল্ড’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডলারের তহবিলও গঠন করেছেন তিনি। সূত্র: টেলিগ্রাফ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা