ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ছাগল প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২২ জন অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে বিনামূল্যে দু’টি করে বকরী ছাগল প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বালিয়াকান্দি তালপট্রি রাজিয়া ভবনে আলোচনা ও ছাগল বিতরণ করা হয়।

সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) সভানেত্রী নাছিমা বেগমের সভাপতিত্বে ও পরিচালক মোঃ মোকাররম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। পরে ২২জন অনগ্রসর জনগোষ্টির প্রত্যেকের হাতে দু’টি করে বকরী ছাগল তুলে দেন অতিথিরা।

বক্তারা বলেন, ছাগল নিয়ে বিক্রি করা যাবে না। পালন করে স্বাবলম্বী হতে হবে। এ ছাগল থেকেই আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এ কারণে আজ দু’টি করে বকরী ছাগল প্রদান করা হয়েছে। যারা আন্তরিকতার সাথে পালন করবেন, তারাই বেশি লাভবান হবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা