সংগৃহিত
বিনোদন

অঙ্কিতাকে ১৯ বছর বয়সে প্রযোজকের কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ‘বিগ বস’র ঘরে যাওয়া থেকে চর্চায় রয়েছেন। এদিকে স্বামী ভিকির জৈনের সঙ্গে তার নিত্য অশান্তি। অনেকেই বিষয়টিকে ‘স্বাভাবিক’ বলে মেনে নিতে পারেননি। প্রতিযোগিতায় জেতার জন্য সবটাই অঙ্কিতার ফন্দি বলে মনে হয়েছিল অনেকেরই।

তবে অঙ্কিতা ‘বিগ বস’ জিততে পারেননি। চতুর্থ স্থান থেকেই ফিরতে হয়েছে তাকে। কিন্তু তাতে অঙ্কিতাকে নিয়ে চর্চা থামেনি।

সম্প্রতি ‘কাস্টিং কাউচ’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ফের চর্চায় উঠে এলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে কাজ দেওয়ার পরিবর্তে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পান তিনি। এখনও সেই ঘটনার কথা ভাবলে নাকি শিউরে ওঠেন অভিনেত্রী।

অঙ্কিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে অভিনেত্রীকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে অভিনেত্রীকে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

অভিনেত্রী বলেন, আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশনে পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে কন্ট্রাক্টে সই করে যেতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। তার পর আমাকে যা বলেছিলেন, তা শুনে আমার গা শিউরে উঠেছিল।

অভিনেত্রী বলেন, প্রযোজক বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা