ছবি: সংগৃহীত
বাণিজ্য

সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বাজার স্থিতিশীল আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে এখন। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব না।’

বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে কিছুদিন পরপরই ক্রয় সংক্রান্ত বৈঠক করা হয়।’

ড. সালেহ উদ্দিন বলেন, ‘সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না। মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে। ভোজ্যতেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে।

তিনি বলেন, ‘তাড়াতাড়ি প্রসেস করে, যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেওয়া হয়। আজ আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজারে আলুর দাম বাড়লেও, অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমারটা বলে না।’

বৈঠকে নতুন বছরের বই কেনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের যেকোনও সময় বই দেওয়া হবে। তবে সব শ্রেণির বই জানুয়ারি মাসে দেওয়া সম্ভব হবে না।’

এখন সরকারি ক্রয় কমিটির বৈঠক ঘন ঘন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করে অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি বিষয় দ্রুত অনুমোদন দেওয়া হয়। এই সরকার মোটামুটি কর্মব্যস্ত রয়েছে এটা তার একটা প্রমাণ। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা