খেলা
আগামী ৩ বছর

আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে

আমার বাঙলা ডেস্ক

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে।

আইসিসির এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘সব বোর্ডের কর্মকর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটা দুই পক্ষের জন্যই উইন-উইন।’

প্রথমে হাইব্রিড মডেল মেনে না নিলেও পরে ২০৩১ সাল পর্যন্ত ভারতের সব টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজনের শর্তে মেনে নিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে। এই সময়ের মধ্যে ভারত মেয়েদের এক দিনের বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে আসবে না।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে দেওয়া হতে পারে। মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তান অন্য কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলো খেলবে।

বৃহস্পতিবার আইসিসির একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারে। বৈঠকে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সে দিকে নজর এখন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা