ছবি: সংগৃহীত
খেলা

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের র‍্যাঙ্কিং সমীকরণ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যেতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ।

ম্যাচ জয় আর সিরিজ জয়ের হিসাব তো থাকবেই, সঙ্গে ভাবনায় থাকবে র‌্যাঙ্কিংয়ের সমীকরণও। বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন ফলাফলের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশেরও খেলা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দারুণ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ এখানে না থাকলেও উল্লেখযোগ্য প্রাপ্তির হাতছানি আছে।

সর্বশেষ সিরিজে পাকিস্তানকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবারের সিরিজে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আছে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে। এই সিরিজ জিততে পারলেও ৮ নম্বরে ওঠার সুযোগ আপাতত নেই মেহেদী হাসান মিরাজের দলের। তবে মূল্যবান রেটিং পয়েন্ট পাওয়ার সুযোগ আছে, যা তাদেরকে নিয়ে যাবে ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের কাছে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। কিউইদেরকে ২-১ ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট হবে ৮৩, ৩-০ ব্যবধানে হারাতে পারলে হবে ৮৫। ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮।

বাংলাদেশ যদি কিউইদের বিপক্ষে সিরিজটিতে ২-১ ব্যবধানে হেরেও যায়, তবু যোগ হবে একটি রেটিং পয়েন্ট। তবে ৩-০ ব্যবধানে হেরে গেলে হারাতে হবে এক রেটিং পয়েন্ট। তবে হোয়াইটওয়াশড হলেও র‌্যাঙ্কিংয়ে রদবদল হবে না। ৭৮ পয়েন্ট নিয়ে তখন ৯ নম্বরেই থাকবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ৭৭।

র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকের দল হওয়ায় তলানির দিকের বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে খুব বেশি প্রাপ্তির জায়গা নেই নিউজিল্যান্ডের।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলেই কেবল এক রেটিং পয়েন্ট বাড়বে তাদের। বরং হারানোর শঙ্কাই বেশি। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও কমে যাবে এক পয়েন্ট। ২-১ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট কমবে তিন। ৩-০ ব্যবধানে কমে গেলে পয়েন্ট কমবে পাঁচ।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের র‌্যাঙ্কিং যেমনই থাকুক, স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে তারা। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে আসতে হবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

ভোগান্তিহীন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা