সংগৃহিত
রাজনীতি

মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে। হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। তিনি বলেন, বিএনপির প্রত্যাশা-হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

বুধবার (২৪ জানুয়ারি) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানায় বিএনপি। সেখানে এই প্রত্যাশার কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে সরকার জনগণের সব মৌলিক অধিকার হরণ করেছে। আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনা। এ লক্ষ্যে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

আরাফাত রহমান কোকো প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আরাফাত রহমান কোকোর অবদান ভোলার নয়। কোকোও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন।

তিনি বলেন, কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তার ব্যাপক ভূমিকা আছে। এক-এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর বিনা চিকিৎসায় জীবনাবসান হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিক সিকদার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, মহানগর উত্তর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা