ছবি: সংগৃহীত
রাজনীতি

কুতুবপুরে ইলিয়াস আহমদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, সমাজ থেকে দুর্নীতি ও অনাচার দূর করতে ইসলামী শাসনের বিকল্প নেই। তিনি বলেন, দেশে দুর্নীতি প্রতিটি স্তরে শিকড় গাড়ায় সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। শুধু আইন বা দেখানোমাত্র অভিযান দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়; প্রয়োজন নৈতিকতা ও আল্লাহর প্রতি জবাবদিহিতার বোধ।

তিনি আরও বলেন, ইসলামী শাসনব্যবস্থায় শাসক থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের মানুষ আল্লাহ ও জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকে। সকল শ্রেণির মানুষের জন্য দ্রুত ও নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিত হওয়া সম্ভব। যাকাত ও ওশরের মতো সুষম অর্থনৈতিক নীতি সমাজে সম্পদের ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করে। পাশাপাশি অশ্লীলতা ও অনৈতিকতা দূর করে আদর্শবান মানুষ গড়ে তোলে।

ইলিয়াস আহমদ বলেন, “আমি আপনাদের মাঝে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এসেছি। জনগণের হক্ব রক্ষা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণকে খেলাফত মজলিসের পতাকাতলে একত্রিত হয়ে ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (২৬ নভেম্বর) বুধবার বিকেলে তিনি ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ করেন। ফতুল্লা তাবলীগী মার্কাজ মসজিদ থেকে শুরু করে লামাপাড়া, লাখিবাজার, কুতুবপুর, কায়েমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শিবু মার্কেটে গিয়ে তা শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন সাবেক ক...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণ...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা