ছবি: সংগৃহীত
জাতীয়
তদন্ত প্রতিবেদন

প্রধানমন্ত্রী প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন

আমার বাঙলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান হাতে থেকে ‘কৃষক কার্ড’ নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কবির হোসেন প্রকৃত কৃষক বলে জানিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া এলাকার কৃষক কবির হোসেনের হাতে কৃষক কার্ড তুলে দেন। এরপর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপর থেকে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় কৃষি অধিদপ্তরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন।

সরেজমিন দেখা যায়, কবির হোসেন তার বাড়ির উঠানে ডাটা ও পাট শাক চাষ করেছেন। এছাড়াও মাঠে বোরো ধান চাষ করেছেন। গোয়াল ঘরে তার তিনটি গরু বাঁধা রয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেনের নিজস্ব জমি রয়েছে প্রায় ১৩ শতাংশ। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে আসছেন। স্থানীয়দের মতে, তিনি এলাকায় একজন কৃষক হিসেবেই পরিচিত। তবে তিনি কৃষিকাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কবির কৃষিকাজ করলেও নিয়মিত কন্টেন্ট তৈরি করেন। এ কারণে কৃষক কার্ড প্রদানের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সংবাদকর্মী মো. রবিন বলেন, কৃষক কার্ড দেওয়ার আগে কয়েক দফা বিভিন্ন সংস্থা থেকে তদন্ত করা হয়েছে। কবির প্রকৃত কৃষক বলেই প্রধানমন্ত্রী তার হাতে কৃষক কার্ড তুলে দিয়েছেন।

স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, কবির হোসেন প্রকৃত কৃষক। বর্তমান সময়ে তথ্য যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে বর্তমান সরকারের মানহানি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।

স্থানীয় কয়েকজন কৃষকের দাবি, কবির যেহেতু বর্গাচাষ করেন এবং তার নিজস্ব জমিও রয়েছে, তাই তিনি কৃষক কার্ড পাওয়ার যোগ্য। কৃষি কাজই কবিরের মূল পেশা। তাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

কৃষক কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে কুচক্রী মহল এমন করছে।

তিনি বলেন, আমি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি কন্টেন্ট বানিয়ে কিছু অতিরিক্ত আয় করি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি। কবির প্রকৃতপক্ষে একজন কৃষক। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা