ছবি: প্রতিনিধি
সারাদেশ

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিনের পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে রামুর রাজারকুলে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় জনৈক দুবাই প্রবাসীর বাড়িতে ভাড়া থাকতেন তাকিব। বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে ঋণের টাকা নিয়ে তকিবের সাথে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির বাগবিতণ্ডা হয়। কলহের একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের সিলিংয়ের এঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, তাকিব দীর্ঘদিন ধরে বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের বোঝা ও তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকত। এই মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

"মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।"

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমারবাঙলা/এনইউআ


​​​

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দ...

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি&rsq...

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল (শুক্রবার...

নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের...

আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অভিযোগ করেছেন,...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা