ছবি: সংগৃহীত
রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমাদের ঘাড়ের ওপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে

আমার বাঙলা ডেস্ক

ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে— বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটা দল বলছে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা বলছি, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু ওপরতলার লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ে চাপাচ্ছেন। আমরা সংস্কার ও গণতন্ত্রের পক্ষে, কিন্তু যা মেনে নেব না, তা সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।’

বর্তমান রাজনৈতিক সংকটকে ‘নাটক’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে আগের রাতে ভোট নিয়ে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছে কী ঘটছে। এখন সবাই শুধু ভোট দিতে চায়—এটাই তাদের প্রধান দাবি।’

গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর রহমতে ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। নিজের কর্মী ও সমর্থকদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। এতে বোঝা যায়, তাঁর জনগণের প্রতি কোনো দরদ নেই।’ তিনি বলেন, ‘আমাদের এই মাটিতেই জন্ম, এখানেই মরব—কিন্তু দেশের মাটি ছেড়ে কখনো যাব না।’

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ধানের দাম নেই, আলুতেও ক্ষতি হচ্ছে। কৃষক এখন লাভবান হতে পারছে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পান, সেই ব্যবস্থা করবে।’

বর্তমান সরকারকে ‘জনবিচ্ছিন্ন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার ভোট করে আসেনি, তাই মানুষের কষ্ট বোঝে না। কৃষকের সমস্যা কোথায়, তা নিয়েও তাদের কোনো আগ্রহ নেই।’

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার বয়স অনেক হয়েছে। জানি না কতদিন বাঁচব। এই আসন থেকেই আমি নির্বাচনে অংশ নিই—কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু জনগণকে ছেড়ে যাইনি। এবার বলছি, এটা আমার জীবনের শেষ নির্বাচন।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার ক...

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ১১৪ পটুয়াখালী-৪...

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ...

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলির অভিযোগ, বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ এবং বিএনপির...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: নির্বাচন কমিশন

আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছ...

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান সালাহউদ্দিন আহমেদের

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে...

সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জ...

নির্বাচনের আগে রাজধানীতে আইনশৃঙ্খলা সন্তোষজনক: ডিএমপি

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সম...

গণভোটের মার্কা কী? ভোট তো মার্কা দেখেই দেই!

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। জেলার ৯২টি চা-বাগানে ক...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা