রাজনীতি
স্থায়ী কমিটির বৈঠক

ডিসেম্বরে নির্বাচন আদায়ে সমমনা দলগুলোকে নিয়ে মাঠে থাকবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনই জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন অনুষ্ঠান-এ দুটি বিষয়ে অবিচল থাকবে বিএনপি। গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানিয়েছে, সভায় জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেন। গত বৃহস্পতিবার টোকিওর নিক্কেই ফোরামের অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এরপর বিএনপিসহ বিভিন্ন দল এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী নেতারা মনে করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশির ভাগ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তাঁর ওই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। যদিও অধ্যাপক ইউনূস এখনো তাঁর আগের অবস্থানেই আছেন। তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন।

কথা বলে জানা গেছে, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায়ে সরকারের ওপর চাপ তৈরির গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে যত মনোমালিন্যই হোক, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনই সে নির্বাচন চায় বিএনপি। তবে এ ক্ষেত্রে সরকার নির্বাচন অনুষ্ঠানে অপারগ হলে তখন ভিন্ন চিন্তা করবে। এ জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রেখে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া সভায় উচ্চ আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়াতে এখনো গড়িমসি করায় সরকারের সমালোচনা করা হয়। বিএনপির নেতারা মনে করেন, অতীতে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার যা করেছে, এ সরকারও একই কাজ করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই। কারণ, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে তা দেশের জন্য ক্ষতি হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তারেক রহমান লন্ডন থেকে, মির্জা ফখরুল ইসলাম ব্যাংকক থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা