সংগৃহিত
লাইফস্টাইল

তারুণ্য ধরে রাখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: বয়স কি আসলেই থামিয়ে দেওয়া যায়? যদিও তা সম্ভব নয় কারণ সময়ের কাঁটা ঘুরতেই থাকে বিরতিহীন। কিন্তু বয়সের কারণে চেহারায় যে ছাপ পড়ে তা চাইলেই রোধ করা যায়। অনেকের আবার বয়সের আগেই বয়সের ছাপ পড়ে চেহারায়। এ ধরনের সমস্যা রোধ করতে হলে আপনাকেই সচেতন হতে হবে। সেজন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-

১) সঠিক সময়ে খাবার খান:

সঠিক সময়ে খাবার খাওয়ার গুরুত্ব আমরা বেশিরভাগই বুঝতে পারি না। খাবারের সময় ঠিক রাখলে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলে তা আপনাকে নানাভাবে উপকার করবে। বিশেষ করে স্বাস্থ্যকর খাবার সঠিক সময়ে খেলে তা চেহারায় ক্লান্তি ও বয়সের ছাপ পড়তে দেবে না। আপনি সতেজ থাকলে তার প্রভাব পড়বে চেহারায়ও। তাই প্রতিদিনের খাবারে অল্প মসলাদার খাবার এবং প্রচুর শাক-সবজি ও ফলমূল যোগ করুন। সেইসঙ্গে রুটিন মেনে প্রতিদিন একই সময়ে খাওয়ার অভ্যাস করুন।

২) পর্যাপ্ত পানি পান করুন:

পর্যাপ্ত পানি পান না করার বদ অভ্যাস আছে আমাদের অনেকেরই। এই অভ্যাস ত্যাগ করতে হবে। সুস্থ ও সতেজ থাকার জন্য পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। আমাদের শরীরের ভেতরের দূষিত পদার্থ দূর করতে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করতে কাজ করে পানি। পর্যাপ্ত পানি পান না করলে তার প্রভাব পড়ে আমাদের ত্বকেরও। তখন বয়সের আগেই দেখতে বয়স্ক লাগে। তাই পানি পানের দিকে খেয়াল রাখা জরুরি।

৩) ঘুমের সময় ঠিক রাখুন:

ঘুমের সময় ঘুমের অভ্যাস করুন। একেক দিন একেক সময়ে ঘুমাবেন না। এতে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। রাতের বেলা আগেভাগে বিছানায় যাবেন এবং খুব ভোরে ঘুম থেকে উঠবেন। এতে অনেক উপকার পাবেন। পাশাপাশি আপনার চেহারাও হবে ঝলমলে। কারণ পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের স্বাস্থ্য ও ত্বকের ক্ষতি করতে পারে।

৪) স্ক্রিনটাইম কমিয়ে আনুন:

বর্তমান বিশ্বে নানা ধরনের আকর্ষণীয় গ্যাজেট আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। চাইলেও সেগুলো এড়িয়ে চলার উপায় নেই। কিন্তু আপনার সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য সচেতন হতে হবে আপনাকেই। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটালে তা আমাদের মস্তিষ্ক, চোখ ও ত্বকের ক্ষতির কারণ হতে পারে। স্ক্রিন থেকে নির্গত নীলচে আলো আপনার ত্বকে বলিরেখার কারণ হতে পারে। তাই এ ধরনের সমস্যা এড়াতে চাইলে আপনাকে স্ক্রিনটাইম কমিয়ে আনতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা