সংগৃহীত ছবি
সারাদেশ

কমতে শুরু করেছে বন্যার পানি

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি হয়ে আছেন।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাওরা নদীর পানি বিপৎসীমার ৫ দশমিক ৭৯ মিটার ওপরে ছিল। তবে সেটি আজ ভোর থেকে কমে ৫ দশমিক ৭০ মিটারে এসেছে। আশা করি ভারী বর্ষণ না হলে খুব দ্রুত পানি নেমে আসবে৷

জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে পানিবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। তবে, বর্তমানে বন্যার পানি কমতে শুরু করেছে জেনে কিছুটা স্বস্তি ফিরেছে উপজেলার বাসিন্দাদের মাঝে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, বৃষ্টি না হওয়ায় হাওড়া নদীর পানি কমতে শুরু করেছে৷ উপজেলায় ১ হাজার ৬৯৫টি পরিবার পানিবন্দি আছেন। এর মধ্যে ৩০৪ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া যায়। সর্বশেষ তথ্য মতে উপজেলায় ১০ দশমিক ৫ টন চাল, ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা