সংগৃহীত ছবি
সারাদেশ

রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি : রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ বেরোবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে আবু সাইদ মারা যান।

বেরোবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা