ছবি: সংগৃহীত
সারাদেশ

পিরোজপুরে ১১ দলের স্মারকলিপি, গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদ

পিরোজপুর প্রতিনিধি

‎সারাদেশে গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের সি-অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে ১১ দলের একটি প্রতিনিধি দল পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের কাছে প্রধানমন্ত্রীর বরাবর লেখা স্মারকলিপি হস্তান্তর করে। এতে গ্যাস, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর শাখার সভাপতি ইসহাক আলী খানসহ জামায়াত ও শরিক দলগুলোর নেতাকর্মীরা।

স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা