ছবি: সংগৃহীত
সারাদেশ

গণমাধ্যমে হামলার ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উদ্বেগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। একই সঙ্গে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা এবং নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রাবণ মণ্ডল বলেন, শরীফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও সহিংসতার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ ছিলেন। ন্যায়, সত্য ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন অবস্থান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ফোরাম।

সাংবাদিক ফোরামের বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী ও উসকানিমূলক গোষ্ঠী পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। জুলাই অভ্যুত্থানের পরও সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা এবং একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী।

সংগঠনটি মনে করে, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিন্নমতের প্রতি সহনশীল পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা