নিহত বৃদ্ধ
সারাদেশ

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. আবদুর রাজ্জাক (৬৩) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট দরগাহ রাস্তা সংলগ্ন চট্টগ্রাম–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক ফটিকছড়ি উপজেলার সাদেকনগর এলাকার মৃত শাহ সুফিয়ান-এর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পরিবারের জন্য বাজার সেরে বাড়ি ফিরছিলেন আবদুর রাজ্জাক। পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নাজিরহাটগামী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং গাড়িটি জব্দ করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা