সারাদেশ

মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে কমলা     

বাগেরহাট প্রতিনিধি

বেকার জীবন যে কত কষ্টকর, তা ভালো করেই জানেন নাসির উদ্দিন মল্লিক। পাঁচ সন্তান নিয়ে দীর্ঘদিন কষ্টে দিন কাটিয়েছেন তিনি। কোথাও চাকরি বা আয়ের পথ না পেয়ে অবশেষে নিজ প্রচেষ্টা ও পরিশ্রমে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এই সফল উদ্যোক্তা। সুন্দরবনের উপকূলে মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে বেকার নাসির এখন সফল কমলা চাষী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলে, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুটিখালী গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন মল্লিক। তার পিতা তৈয়ব আলী মল্লিক একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তিন ভাইয়ের মধ্যে নাসির বড়। পরিবারের ভরণপোষণের দায়িত্বও তার কাঁধে।

দীর্ঘ বেকার জীবনের কষ্ট পেরিয়ে তিনি ইউটিউব দেখে চুয়াডাঙ্গার একটি কমলা বাগানের অনুকরণে চাষের সিদ্ধান্ত নেন। ২০২০ সালে ৫০টি চায়না কমলার চারা ক্রয় করেন প্রতিটি ১২৫ টাকা দরে এবং সাড়ে ৭ কাঠা জমিতে রোপণ করেন। এক বছর পরেই ফলন আসে। প্রথম বছর প্রতিটি গাছে ২৫-৩০টি করে ফল হয়।

গত বছর তার বাগান থেকে ১৭ মণ ২৩ কেজি কমলা বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় করেন। এ বছর ফলন হয়েছে দ্বিগুণ, যদিও বাজারদর কিছুটা কম। তিনি জানান, এবারও প্রায় ৪ লাখ টাকার বেশি বিক্রি আশা করছেন।

নাসির উদ্দিন মল্লিক বলেন, “আমার বাগানে লবণাক্ত মাটিতেও ভালো ফলন হয়েছে। এটা আল্লাহর আশীর্বাদ। পরিবারের সদস্যরা সার্বক্ষণিক পরিচর্যা করে। কমলাগুলো খুব মিষ্টি, তাই স্থানীয় বাজারে চাহিদাও ভালো। অনেক বেপারী বাগান থেকেই ফল কিনে নেয়।” তিনি আরও বলেন, “লেখাপড়া শেষে সরকারি চাকরি করতেই হবে — এটা ভুল ধারণা। বিদেশে না গিয়েও দেশের মাটিতে পরিশ্রম করে সাফল্য অর্জন সম্ভব। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।”

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, “এ উপজেলায় কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কমলা চাষে আলাদা কোনো প্রকল্প না থাকলেও কিছু উদ্যোক্তা নিজ উদ্যোগে চাষ করছেন। নাসির উদ্দিন মল্লিকের বাগানের বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং তাঁকে পরামর্শ ও সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই। একই সঙ্গে গীতিকার হিসেবেও পরিচিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা