ছবি: সংগৃহীত
সারাদেশ

তিতাসে নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর অবশেষে মেম্বার হিসেবে শপথ নিলেন মো. খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন তার কক্ষে খোকনকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন একই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন পান ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম পান ২৯৬ ভোট।

এরপর সংশোধনী গেজেট প্রকাশিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়ার পর মো. খোকন বলেন, ‘তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ সময় ভোগান্তি পেরিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন সাবেক ক...

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের র‍্যাঙ্কিং সমীকরণ

আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যেতে ওয়ানডে র‌্যাঙ্কিং...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা