সারাদেশ

জিয়ার নামে গাছ রোপন করলেন ‘ক্ষুদে খালেদা’

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে উৎসুক জনতার ভিড়। সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মধ্যবাজারে গাছের চারা রোপণ করেন ক্ষুদে খালেদা জিয়া। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।

খালেদা জিয়ার আদলে বর্ণিল কর্মসূচিতে অংশ নেন রামিসা ফারিয়া। সে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার জহিরুল ইসলাম রমজান। তার বাবা যুবদলের কর্মী।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হলেন খালেদা জিয়া। যার অনুপ্রেরণা আর শক্তিতে ১৭ বছর আমরা জেল-জুলুম, হুলিয়া উপেক্ষা করে আন্দোলন করেছি। সেই খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ক্ষুদে খালেদা জিয়া হয়ে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শিক্ষা সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাদ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, শিশির আহম্মেদ আপন, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুর ইসলাম হৃদয় প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা