সারাদেশ

মানিকগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ জুন) রাত ৮টার পরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে একটি দোকানের ভেতরে উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা এই হামলা চালায়।

জানা গেছে, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে রবিবার(৮ জুন) সন্ধ্যায় দড়িকান্দি এলাকার সুমনের সঙ্গে মোটরসাইকেল পার্কিং নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথা কাটাকাটি হয়। পরে ঘটনার সময় উপস্থিত থাকায় তিনি বিষয়টি মিটমাট করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার লেছড়াগঞ্জ বাজারে তিন রাস্তার মোড়ে টিটুর দোকানে এসে বসেন। এরপর সাবেক ছাত্রদল নেতা বাবু, নাজমুল, শাকিল মোল্লা, অনিকসহ ৪০-৫০ জন দুর্বত্ত নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা আবেদকে উদ্দেশ করে বলেন, ‘তুই প্রেসক্লাবের সেক্রেটারি হইছস তো কি হইছে, তোকে মাইরা ফেলুম।’ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসা নেন।

এ বিষয়ে হামলায় আহত সাংবাদিক আবেদ হাসান আবেদন জানান, অতর্কিতভাবে এসে হামলাকারীরা আমার ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। এ ঘটনায় হরিরামপুর থানায় তিনি লিখিত অভিযোগ করবেন বলে জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা