ছবি: সংগৃহীত
জাতীয়

হাছান-নওফেলদের বিচারে সাক্ষ্য শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

গত ৩০ জুন ট্রাইব্যুনাল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়। সেই ধারাবাহিকতায় আজ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ মামলায় বর্তমানে পাঁচ আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে, পলাতক আসামিরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে এবং আরও কয়েকজন।

প্রসিকিউশনের প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন (মাহিম) ও হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ম...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

৮ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পর সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ে ফেরার অভি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদে...

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পাল...

বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা