ছবি: সংগৃহীত
সারাদেশ

সোনারগাঁয়ে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে আসাদুজ্জামান (৩৫) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির মাধ্যমে গোপনে টাকা বিতরণ করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী আসাদুজ্জামানকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত আসাদুজ্জামানের পরিবারের দাবি, তিনি কোনো ধরনের টাকা বিতরণের সঙ্গে জড়িত নন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা