ছবি: সংগৃহীত
রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনের ৩ আসনে লড়বেন খালেদা জিয়া

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আসনগুলো হলো- দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।

খালেদা জিয়া মার্চ ১৯৯১ থেকে মার্চ ১৯৯৬ পর্যন্ত এবং আবার জুন ২০০১ থেকে অক্টোবর ২০০৬ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।খালেদা জিয়া ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ এবং চট্টগ্রাম-৮। ৫টি আসনেই জয়লাভ করার পর তিনি ফেনী-১ আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এবং বাকি ৪টি আসন থেকে পদত্যাগ করেন।

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: বগুড়া-ফেনী-১, ৬, বগুড়া-৭, লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম। তিনি পাঁচটি আসনেই বিজয়ী হন এবং শেষ পর্যন্ত ফেনী-১ আসনটি নিজের জন্য রাখেন।

খালেদা জিয়া ২০০১ সালের সাধারণ নির্বাচনে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: লক্ষ্মীপুর-২,বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, এবং চট্টগ্রাম-১। ৫টি আসনেই বিজয়ী হন এবং শেষ পর্যন্ত বগুড়া-৬ আসনটি নিজের জন্য রাখেন। তিনি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন: বগুড়া-৬, বগুড়া-৭, এবং ফেনী-১। তিনি তিনটিতেই বিজয়ী হন এবং শেষ পর্যন্ত ফেনী-১ আসনটি নিজের জন্য রাখেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

নতুন আবহে ‘সোলস’-এর কালজয়ী গান

দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম ‘সোলস’। দীর্ঘ পাঁচ দশকের পথচলায়...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত

ইয়েমেনে ২০২৫ সালে দফায় দফায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা