ছবি: সংগৃহীত
রাজনীতি

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপির ঐতিহ্য হচ্ছে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অতীতে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা প্রত্যক্ষ করেছেন। তার দাবি, সেই ব্যবস্থা ফিরিয়ে আনতেই নতুন ভিত্তি তৈরি করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দলীয়করণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণ এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে ‘জুলাই চেতনা থেকে সরে যাওয়ার প্রমাণ’ বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্যও সরকারের সমালোচনা করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই দলীয় বিবেচনায় নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে বলে তিনি দাবি করেন। জেলা পরিষদগুলোতেও নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগের সমালোচনা করেন তিনি।

শিক্ষকদের দাবি আদায়ে জামায়াতকে বিরোধীদল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবসরপ্রাপ্ত ও বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধানে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে শিক্ষকদের অপমান-অপদস্থের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। সিদ্ধান্ত বাতিলের দাবিতে কয়েক ধাপে আন্দোলন ও কর্মসূচি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্কুল, কলেজ ও মাদরাসায় এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বর্তমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক নুরনবী মানিক, অধ্যাপক মাওলানা শাহজাহান মাদানী, অধ্যাপক মঞ্জুরুল হক, ড. আব্দুস সবুর মাতব্বর, মো. মতিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম সরকার ও অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলির ঘটনায়...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈ...

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা