গত বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে যেতে পদত্যাগপত্র দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার এক বছর পর চলতি বছরের এপ্রিল থেকে সেই পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে, ফলে বিসিবির সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটল।
পদত্যাগের পর থেকেই সৈকত নতুন চুক্তিভিত্তিক কাঠামোয় থাকতে আগ্রহী নন বলে জানিয়েছিলেন, তবে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করলেও ঘরোয়া ক্রিকেটে নানা অনিয়মের প্রতিবাদে বিসিবির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর প্রতিবাদে পদত্যাগ করেছিলেন সৈকত, তবে বোর্ড তখন তার আবেদন গ্রহণ করেনি। ফলে পদত্যাগপত্র কার্যকর না হওয়ায় তিনি আগের মতোই চুক্তির আওতায় দায়িত্ব পালন ও বেতন-ভাতা পাচ্ছিলেন, শেষ পর্যন্ত এক বছর পর সেই পদত্যাগ কার্যকর করল বিসিবি।
আমার বাঙলা/ তালহা