সারাদেশ

সুবিপ্রবি এর ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তর করার দাবিতে মানব বন্ধন করেছে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন।

বুধবার (৫ মার্চ-২০২৫) বেলা ২ টার সময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সংলগ্ন জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এডভোকেট রবিউল লেইস রোকেস এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মনোয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর রায়, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মাসুক আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মেহেদী হাসান শাকিব, এডভোকেট সেরেনুর আলী, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, এডভোকেট রুহুল তুহিন প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলা সদরে হওয়ার কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান তাঁর নিজ গ্রামে একটি ইউনিয়নে সুনামগঞ্জবাসীর বহুল আখাঙ্খিত সুবিপ্রবি স্থাপনের ষড়যন্ত্র শুরু করেন। এক পর্যায়ে ভূমি অধিগ্রহণের জন্য নিজ এলাকাকেই বেছে নেন তিনি। সুনামগঞ্জের মানুষের একটাই দাবি সুবিপ্রবিটি যেনো সুনামগঞ্জ সদরের যেকোন একটি সরকারী জায়গায় স্থাপন করা হয়। সরকারি জায়গায় সুবিপ্রবি স্থাপন করা হলে সরকার শত কোটি টাকা অধিগ্রহণের নামে লুটপাট থেকে রেহাই পাবে। অন্যদিকে আর্থিক ভাবেও লাভবান হবে সরকার।

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্তকারী সিন্ডিকেট মেডিকেল কলেজ সহ মেগাপ্রকল্পগুলো পরিকল্পিত ভাবে মন্ত্রীর বাড়ির আশেপাশে করে সুনামগঞ্জকে উন্নয়ন বঞ্চিত করেছেন। যদি অনতিবিলম্বে সুবিপ্রবি এর ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তর করা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুসিয়ারি উচ্চারণ করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা