ফাইল ফটো
আন্তর্জাতিক

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার মরুভূমিতে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

ভয়েস অব আমেরিকার খবরে সানা’র বরাত দিয়ে বলা হয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) রাকা মরুভূমিতে বেসামরিক মানুষজন ট্রাফল ফল সংগ্রহ করার সময় আইএস সন্ত্রাসীদের রেখে যাওয়া একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার মরুভূমি বিশ্বের সেরা মানের ট্রাফল ফল উৎপাদনের জন্য বিখ্যাত। ট্রাফল হচ্ছে মৌসুমী ফল। ১৩ বছর ধরে চলা যুদ্ধ এবং অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত সিরিয়ায় উল্লেখযোগ্য রাজস্ব নিয়ে আসে ট্রাফল। তবে ট্রাফল সংগ্রহে ঝুঁকি বেশি বলে প্রায়ই সতর্ক করে কর্তৃপক্ষ।

ট্রাফল সংগ্রহকারীরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলে বড় গ্রুপ হয়ে কাজ করে, আইএস জঙ্গিরা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। মরুভূমি থেকে তাদের অপহরণের পর মুক্তিপণ আদায় কিংবা হত্যা করা হয়।

তারপরও প্রতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ট্রাফল সংগ্রহকারীরা উত্তর সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমি, যেটি আইএসের আস্তানা হিসেবে পরিচিত ও ল্যান্ডমাইন দিয়ে ভরা থাকে, সেখান থেকে সুস্বাদু খাবারটি সংগ্রহ করতে তাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন।

মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে ২০১৯ সালের মার্চে সিরিয়ায় নিজেদের সর্বশেষ ঘাঁটি হারায় আইএস। তবে জিহাদি গোষ্ঠীর অবশিষ্ট অংশ এখনো লুকিয়ে আছে সিরিয়ার মরুভূমিতে। সেখান থেকেই মারাত্মক আক্রমণ চালায় আইএস। তারা বেসামরিক নাগরিক, কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী, সিরিয়ার সরকারি সৈন্য ও ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালানোর জন্য এ ধরনের আস্তানা ব্যবহার করে, পাশাপাশি প্রতিবেশি ইরাকেও হামলা চালিয়ে থাকে।

সিরিয়ায় এক দশক ধরে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষের জীবনহানি ঘটেছে। এছাড়া লাখ লাখ মানুষ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থীশিবিরে জীবন যাপন করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা