সংগৃহীত
খেলা
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

সাকিব-তামিম ছাড়াই টাইগারদের দপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মিরাজের অধিনায়কত্বে শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে তিন ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় টাইগাররা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কানরা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ একটি উদ্বোধনী জুটি উপহার দেয় লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। দু’জনে মিলে ১৩১ রানের পার্টনারশিপ করে ৬১ রানে ফিরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তানজিদ হাসান। কিন্তু দলীয় ১৮৩ রানে ১০ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। এরপর ক্রিজে এসে রানের খাতা না খুলেই ফিরতে হয় তাওহীদ হৃদয়কে। তখন কিছুটা চাপে পড়লেও শেষপর্যন্ত মিয়াজের ৬৭ এবং মুশফিকের ৩৫ রানে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। রিটাইয়ার্ড হার্ট হয়ে কুশল পেরেরা মাঠ ছাড়ার আগে ৯.১ বলে ৬৪ রান পায় লঙ্কানরা। আর প্রথম উইকেট হারায় ১০৪ রানে। ২২ রানে থামেন কুশল মেন্ডিস। পরের উইকেটে নেমে ২ রান করেন সাদেরা সামারাবিক্রমা।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ বলে ৬৮ রানে থামেন পাথুম নিশাঙ্কা। আসা-যাওয়ার মিছিলে আসালাঙ্কা ১৮, শানাকা ৩ ও করুনারত্নে ১৮ রান করেন।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৫ রান। এছাড়া দুনিথ ওয়েল্লাগে ১০ ও দুসান হেমন্ত ১১ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার শেখ মাহেদি হাসান সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা