সংগৃহীত
লাইফস্টাইল

শীতে আর্থ্রাইটিসের ব্যাথা কমাবে তিন খাবার

লাইফস্টাইল ডেস্ক: যে কোনও ব্যথা-যন্ত্রণা শীতকালে যেন দ্বিগুণ বেড়ে যায়। সারা বছর বিশেষ বাড়াবাড়ি না হলেও ঠান্ডা পড়তেই কিছু ক্রনিক সমস্যা যেন জেঁকে বসে। তার মধ্যে অন্যতম হল আর্থ্রাইটিস।

আধুনিক জীবনযাত্রার কারণে এখন কম বয়সেই আর্থ্রাইটিস হানা দিচ্ছে। অস্টিয়ো আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস— মূলত এই দু’ধরনের আর্থ্রাইটিসের সমস্যা দেখা যায়। তবে রোগের ধরন যেমনই হোক, ব্যথা সামলানো সহজ নয় একেবারেই।

শীতকালে বাতের এ ব্যথা বাড়াবাড়ি আকার ধারণ করে। শীতে সুস্থ থাকতে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপর। তবে সব সময়ে ওষুধ খেয়েও ব্যাথা কমানো যায় না। সে ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় খানিক বদল আনা জরুরি। কয়েকটি খাবার নিয়মিত খেলে সত্যিই উপকার পাবেন।

১. বাদাম

আর্থ্রাইটিসের সমস্যা থাকলে দিন শুরু করুন কাঠবাদাম, আখরোট খেয়ে। বাদামে রয়েছে মিনারেলস, স্বাস্থ্যকর কিছু ফ্যাট। এই উপাদানগুলি শরীরের যত্ন নেয়। পেশি দৃঢ় ও মজবুত করে। পেশির নমনীয়তা বজায় রাখতেও বাদামের জুড়ি মেলা ভার।

২. চাটনি

শীত কিংবা বর্ষা— শেষ পাতে একটু চাটনি হলে মন্দ হয় না। আর্থ্রাইটিস থাকলে চাটনি খেতে পারেন। উপকার পাবেন। তবে আর্থ্রাইটিসের ওষুধ হিসাবে একটু অন্য রকম ভাবে চাটনি বানাতে হবে। নারকেল কুচি, রসুন, তিসির বীজ আর ধনে দিয়ে বানাতে পারেন। প্রতিটি উপাদানে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড পেশির খেয়াল রাখে। ব্যাথা সারায়।

৩. দই

প্রোবায়োটিক উপাদানে সমৃদ্ধ দই শুধু হজমের গোলমাল আর গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় না। প্রদাহজনিত সমস্যা দূর করতে দই সত্যিই উপকারী। তাছাড়া, পেশির ক্ষয় রুখতেও দই ফলদায়ক। আর্থ্রাইটিসের রোগীদের শীতে নিয়মিত দই খাওয়া জরুরি।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা