ছবি: সংগৃহীত
বিনোদন

শীতকে বিদায় জানালেন সুনেরাহ

আমার বাঙলা ডেস্ক

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে বেশ খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।

সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন।

কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা