লক্ষ্মীপুর প্রতিনিধি
শিক্ষা

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধন থেকে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক আকবর মুন্না, বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, আরএন রাজু, বাহাদুর হোসেন নোভেল, ইমতিয়াজ আহমেদ বাবু প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

মিরপুরে পাট জাগ নিয়ে বিরোধ, ছোট ভাই নিহত

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্বজনদের হ...

গলায় পারফিউম স্প্রে নিয়ে সতর্কবার্তা

নিয়মিত গলায় সরাসরি পারফিউম স্প্রে না করার পরামর্শ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য...

আগস্টে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার...

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, থানায় আত্মসমর্পণ

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ি...

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে সমন্বয় সভা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ডেঙ্গু বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা